উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে গবেষণার গুরুত্ব নিয়ে বদরুন্নেসা কলেজে সেমিনার

১৮ মে ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে গবেষণা সংক্রান্ত সেমিনার

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে গবেষণা সংক্রান্ত সেমিনার © টিডিসি ফটো

বৃত্তির মাধ্যমে দেশের বাইরে উচ্চশিক্ষা এবং কর্মজীবনে উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরতে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সেমিনার। ‘রিসার্চ এক্সিলেন্স উইথ স্কলারশিপ অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ’ শিরোনামের এই সেমিনারটি আয়োজন করে রাইটিং এক্সপার্ট কনসালট্যান্সি ফার্ম।

সোমবার (১২ মে) কলেজের অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণাকে অনেকে জটিল মনে করলেও এটি অনেকাংশেই সহজ—শুধু দরকার সঠিক দিকনির্দেশনা।

তিনি আরও বলেন, গবেষণা সম্পর্কে যত তাড়াতাড়ি শিক্ষার্থীরা নিজেদের যুক্ত করতে পারবে, ভবিষ্যতের অনিশ্চয়তা তত দ্রুত কেটে যাবে। গবেষণার অভ্যাস গড়ে তুললে দেশের বাইরের উচ্চশিক্ষার পথ অনেকটাই সহজ হয়ে যায়। সেমিনারে তিনি গবেষণার শুরু থেকে প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপ হাতে-কলমে ব্যাখ্যা করেন, যা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত ফলপ্রসূ।

সেমিনারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, বর্তমান যুগ গবেষণার যুগ। আমাদের মেয়েরা যে উৎসাহ নিয়ে আজকের সেমিনারে অংশ নিয়েছে, তা দেখে আমি সত্যিই আনন্দিত। গবেষণায় অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এই ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশের বাইরে উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, রাইটিং এক্সপার্ট কনসালট্যান্সি ফার্মের প্রধান নির্বাহী আহসান উল্লাহ এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9