সাম্য হত্যার বিচার চেয়ে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪ মে ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৮:১০ PM
সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ

সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল। আজ বুধবার (১৪ মে) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করা হয়।

আরও পড়ুন: বেশিরভাগ শিক্ষার্থীকে আমি ‘তুই’ বলে সম্বোধন করি: ঢাবি ভিসি

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, শাহরিয়ার আলম সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গত ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। আমরা ইতিবাচক ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিতে হবে।’

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬