জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা, হাইকোর্টের সামনে অবস্থান

১৪ মে ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
হাইকোর্টের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

হাইকোর্টের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি

আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধায় এখন শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে অবস্থান করছেন।

এর আগে আজ বুধবার (১৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিশাল মিছিল নিয়ে যমুনার উদ্দেশে লংমার্চ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভুজুংভাজুং বুঝিনা, লং মার্চ টু যমুনা’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্ত লাগলে রক্ত নে, তবু আমাদের হল দেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  

এর আগে সকাল ১০টা থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৫ মাস আগে উদ্যানের গেট বন্ধ করতে চেয়েছিল ঢাবি প্রশাসন, বিরোধিতায় হয়নি বাস্তবায়ন

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9