ফিরে আসেনি ওরা এগারোজন

১২ মার্চ ২০১৯, ০৬:২৬ PM
কটকা ট্রাজেডিতে শাহাদত বরণকারী খুবি ছাত্র-ছাত্রীরা

কটকা ট্রাজেডিতে শাহাদত বরণকারী খুবি ছাত্র-ছাত্রীরা

আগামীকাল ১৩ মার্চ, বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে সমুদ্রে ডুবে ঝড়ে যায় খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন শিক্ষার্থীর জীবন। তাদের স্মরণেই প্রতিবছর এ দিনটি বিশ্ববিদ্যালয় শোক দিবস বা কটকা ট্রাজেডি হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন ছাত্র যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

খুলনা বিশ্ববিদ্যালয়ে কটকা স্মৃতিসৌধ

 

এবছর ১৩ মার্চ এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণ, সকাল ১০টা ৪৫ মিনিটে শোকর‌্যালি, সকাল ১১ টায় কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১১টায় আলোচনা ও দোয়া, বেলা ১১টা ৪৫ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া মাহফিল/প্রার্থনা, বাদ যোহর এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, বিকেল সাড়ে ৫টায় কটকা স্মৃতিসৌধে শোকসভা ও স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৭টায় তথ্যচিত্র প্রদর্শন। 

 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬