জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগ আহ্বান, তদন্তে নামছে জবি প্রশাসন

০৮ মে ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
জবি লোগো

জবি লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া বরাবর আগামী ২২ মে এর মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগকারীর পরিচয় কঠোর গোপনীয়তার সাথে রক্ষা করা হবে।

আরো পড়ুন: জবি সিন্ডিকেটে থেমে গেল জকসু গঠনতন্ত্রের অগ্রযাত্রা

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আজকে একটি অভিযোগ পেয়েছি। আগামী ২২ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীরা যেসব অভিযোগ জমা দেবে সেগুলো নিয়ে আমার আইনি প্রক্রিয়ায় কাজ শুরু করবো। তবে, আমাদের কাছে কোন অভিযোগ যদি না আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না।

৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950