জবিতে কৃষি ও পরিবেশ প্রযুক্তির সূচনা

০৮ মে ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
জবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে  কৃষি ও পরিবেশ প্রযুক্তির নবযুগের সূচনা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, সমঝোতা অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জিআইএস (GIS), রিমোট সেন্সিং, জলবায়ু, পরিবেশ ও সামাজিক গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে। পাশাপাশি জবির শিক্ষার্থীরা ইউগলেনার আধুনিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

এ ছাড়াও চুক্তির মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণা ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং সুযোগ তৈরি হবে। বিশেষ করে জাপানের ইউগলেনা কোম্পানির সঙ্গে সংযোগের মাধ্যমে সমঝোতা স্মারকের মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর নির্ধারিত হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও পরিবেশগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে শিক্ষার্থীরা কৃষি ও পরিবেশগত প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হবে।’ 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম,  রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও ইউগলেনা জিজি-লিমিটেডের পক্ষে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা শিওরি ওনিশি। জবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও গ্রামীণ ইউগলেনার পক্ষে অপারেশন প্রধান মো. নাজমুস সাদাত, ডেপুটি ম্যানেজার মোকশিমুল ফাহিম প্রমুখ।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950