সরকারি তিতুমীর কলেজ

ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে

০৭ মে ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM

© সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার বিরুদ্ধে। আজ বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে কলেজের মূল ফটকের সামনে শাকিল চত্বরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার নির্দেশে আমার ওপর হামলা হয়েছে। কারণ আমি উনাকে দেখে সালাম দিতাম, ভালো খবর জিজ্ঞেস করতাম, তাই উনি ভেবে নিয়েছে আমি উনার কোরামের।

এখন উনি আমার ওপর হামলা করেছে, আমি কেন শহিদুল ভাইয়ের সাথে চলি। কেন আমি তার সাথে যাই না, তাই আমার উপর উনি পোলাপান পাঠিয়ে হামলা করেছে। আমার হাতের ওপর অনেকগুলো কিল-ঘুষি দিয়েছে। আমার হাত এখনো অবস হয়ে আছে।

প্রত্যক্ষদর্শী শরিফুল হোসাইন জানান, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পাসে শোডাউন শেষে শাকিল চত্বরে আসলে, ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার নির্দেশে তার অনুসারী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদের নেতৃত্বে, যুগ্ম আহ্বায়ক সোহাগ রানা শুভ, আহ্বায়ক কমিটির সদস্য রাকিব হাসান, মো. রেজাউল করিম, শহীদ মামুন হলের ১ নম্বর সহসভাপতি রকুনুজ্জামান রাকিব, আক্কাসুর রহমান আঁখি হলের সভাপতি মোহাম্মদ ত্ব-হা আকন্দ, শহীদ মামুন হলের সভাপতি আফ্রিদি খন্দকার  ভুক্তভোগীর ওপর হামলা করে। জাহাঙ্গীর সদস্যসচিব সেলিম রেজার রাজনীতিতে অংশ না নেওয়ার কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। 

অভিযোগ অস্বীকার করে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, ‘এই রকম কোন ঘটনাই ঘটেনি, এগুলো মিথ্যা অভিযোগ, সব কিছুই মিথ্যা।’

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950