ববিতে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালকের পদত্যাগ

০৭ মে ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করছি। অতএব, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।”

এ বিষয়ে জানতে চাইলে সঞ্জয় কুমার সরকার বলেন, “আমি এক কথায় আপনাকে বলে দিচ্ছি, এই পদে থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে যে যে সাপোর্ট দেওয়া দরকার, তা আমি পাইনি। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠিয়েছি।”

এদিকে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুই থেকে তিনদিনের বেশি সেখানে থাকেন না। কোনো কোনো সপ্তাহে একবারও ক্যাম্পাসে আসেন না বলে জানা গেছে। এছাড়াও নিয়মিত সিন্ডিকেট সভা করেন না বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে শিক্ষার্থীরা তার অপসারণ দাবিতে প্রশাসনিক ভবন ও বাসভবনে তালা ঝুলিয়েছেন তারা। 

এ বিষয়ে জানতে ভিসিকে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। 

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950