উন্নয়ন অধ্যয়নে অনুগামীদের হাতের মুঠোয় থাকবে আগামী বিশ্ব: ইবি ভিসি

০৭ মে ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, যারা যথাযথ উন্নয়ন অভ্যাসকে আয়ত্ত করেছে, দক্ষতা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছে এবং যারা উন্নয়ন অধ্যয়নে অনুগামী আগামী বিশ্ব তাদেরই হাতের মুঠোয় থাকবে। উন্নয়ন একটি লক্ষ্য যেখানে সফল হতে হলে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন অত্যন্ত জরুরী। দেশ এখন তাদেরকেই খুঁজছে।

বুধবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের উদ্যোগে আয়োজিত বিভাগের তিনটি সেশনের বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইবি ভিসি বলেন, উন্নয়ন একটি নিঃশেষ প্রক্রিয়া যেখানে অব্যাহত পরিবর্তনের মধ্য দিয়ে একটি লক্ষ্য অর্জিত হয়। উন্নয়ন একটি অভ্যাস যা গড়ে উঠে অব্যাহত পাঠের মধ্য দিয়ে। তোমরা যারা ডেভেলপমেন্ট স্টাডিজ অধ্যয়ন করছো তোমাদের লক্ষ্যই হবে একটি উন্নত দেশ গঠনে নিজেদের নিবেদন করা। 

ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আরও বলেন, তোমরা এখন অনেক বেশী দেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে পারবে। কোন বাধা নেই, কোন বৈরিতা নেই। চব্বিশের জুলাই বিপ্লব তোমাদের এই সুযোগ এনে দিয়েছে।  সুন্দর একটা দেশ গঠনে সবাইকে সঠিকভাবে পড়ালেখা রপ্ত করার আহবান জানান তিনি। 

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। 

ট্যাগ: ইবি ইবি
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9