বরিশাল বিশ্ববিদ্যালয়

ভিসির এক স্বাক্ষরের অপেক্ষায় ৩ মাস আটকে আছে পরীক্ষা 

০৬ মে ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন ও ববি  লোগো

উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন ও ববি লোগো © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক শুচিতা শরমিনের স্বাক্ষরের অপেক্ষায় তিন মাস ধরে আটকে আছে বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের পরীক্ষা। বিভাগটির প্রভাষক মোস্তাকিম রহমান এক ফেসবুক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন। 

পোস্টে তিনি লেখেন, ‘শিক্ষক হিসেবে নাকি ভিসির পদত্যাগ চাওয়া যাবে না, তাই আমি চাইছি না পদত্যাগ। কিন্তু একটি ব্যাচ সব ক্লাস শেষ করে তিন মাস ধরে শুধ ভিসির একটি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তিন মাসেও ভিসি স্বাক্ষর দেননি।

বিভাগটির প্রভাষক আরো বলেন, অন্যদিকে, আরেক ব্যাচের ফলাফল জমা দিতে দুই সপ্তাহ সময় লেগেছে, একটি মাত্র স্বাক্ষরের জন্য। ভর্তি কার্যক্রম শুরুর জন্য রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হলেও (যেখানে ভিসিই এখন রেজিস্ট্রারের দায়িত্বও পালন করছেন), এখনো কোনো অগ্রগতি হয়নি। আগামী তিন মাসেও যদি স্বাক্ষর না হয়, তাহলে এই ব্যাচটিও পরীক্ষায় বসতে পারবে না, যদিও তাদের সব ক্লাস প্রায় শেষ।

আরো পড়ুন: উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার শিক্ষার্থীদের অপরাধ কী? এই তিন মাসের একাডেমিক ক্ষতি ভিসি কি পুষিয়ে দিতে পারবেন? ভিসি যদি শিক্ষার্থীদের ক্ষতির দায় নিতে না পারেন, তাহলে তাকে ঢাকায় বসিয়ে রেখে রেখে  ধুয়ে পানি খাওয়ার প্রয়োজনীয়তা দেখছি না। অন্যান্য বিভাগেও সমস্যা ভয়াবহ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার পেছনে এই একজন ব্যক্তিকেই দায়ী করা যায়। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির পক্ষে আছি।’

ট্যাগ: ববি
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9