পরীক্ষায় অংশ নেওয়া জাবির বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

০৫ মে ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM

© সংগৃহীত

জুলাই হামলায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। গত বছর জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ সাপেক্ষে গত ২৭ এপ্রিল  বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। 

কিন্ত গত রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী মো. আদনান সাইফ তৃতীয় বর্ষের ‘নিউক্লিয়ার ফিজিকস’ কোর্সের পরীক্ষায় 'রিপিটার' পরীক্ষার্থী হিসেবে অংশ নেন। ফলে বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সালাউদ্দিন বলেন, বিষয়টি আমাদের অজান্তে হয়েছে। এ বিষয়ে আমি ওই কোর্সের পরীক্ষক ও পরীক্ষা কমিটিকে অবগত করেছে যাত তাঁর খাতা বাতিল করা হয় এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সালেহ আহাম্মদ বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। গতকাল বহিষ্কৃত যে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাঁর খাতা মূল্যায়ন করা হবে না।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬