কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ইবিতে অনশন

২৩ এপ্রিল ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
অনশনে বসা শিক্ষার্থীরা

অনশনে বসা শিক্ষার্থীরা © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এবার অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী অনশনে যোগ দেন।

এর আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অনশনে বসার ঘোষণা দেয় সুইট।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে  প্রতিবাদ সমাবেশে আমরা বলেছিলাম, কুয়েট ভিসি তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছে। তারপর লম্বা সময় পেরিয়ে গেলেও এর আসু সুরাহা করতে ব্যার্থ হয়েছে কুয়েট প্রশাসন। তারপরে জল অনেক গড়িয়েছে, বর্তমান সময়ে বলছি সকালের মধ্যে  কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি কুয়েটের অনশনকারী সহযোদ্ধাদের  প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আজ অনশনে বসব।’

আরও পড়ুন: ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কোথায় ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন, জানালেন পলক

অনশনরত শিক্ষার্থীরা বলেন, ‘কুয়েটের ভিসি যে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিলেন এর প্রতিবাদে আমরা ভিসির পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। এর প্রতিবাদে আমাদের কুয়েটের ভাইয়েরা অনশন কর্মসূচি পালন শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছালেও তিনি পদত্যাগ করেননি। আমরা আমাদের ভাইদের এই কর্মসূচির সাথে সংহতি জানাচ্ছি। এই ভিসি যতক্ষণ না পদত্যাগ করবেন আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।’

চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২
  • ২৫ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
এআইইউবি-সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৫ জুন ২০২৬
মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা মাদুরোর
  • ২৫ জুন ২০২৬