৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কোথায় ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন, জানালেন পলক

২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM

© সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দুপুরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এদিন বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন। পরে সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য তুলে ধরেন পলক।

শুনানিতে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

শুনানি শেষে বাড্ডা থানার একটি হত্যা মামলায় পলকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২
  • ২৫ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
এআইইউবি-সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৫ জুন ২০২৬
মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা মাদুরোর
  • ২৫ জুন ২০২৬