সায়েন্সল্যাবে ঢাকা কলেজ শিক্ষার্থীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

২১ এপ্রিল ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
মাশফিয়ান মৃধা ও ঢাকা কলেজ লোগো

মাশফিয়ান মৃধা ও ঢাকা কলেজ লোগো © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্সল্যোবে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। ওই শিক্ষার্থী বর্তমানে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় সায়েন্সল্যাবের ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনা পরবর্তী সায়েন্সল্যাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মাশফিয়ান মৃধা। তিনি ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। হামলায় তার মাথা, নাক, চোঠ ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত মাশফিয়ান মৃধার মা কান্নাজড়িত কন্ঠে বলেন, ৩ জন আমার ছেলেকে ইচ্ছামতো মেরেছে। কারা মেরেছে এটা বলতে পারছি না। কারণ তাদের কোন ইউনিফর্ম ছিল না। যারা মেরেছে তারা স্টুডেন্টদের পর্যায়ে পড়ে না। হামলা করার পরে আমার ছেলের জ্ঞানও ছিল না। জ্ঞান ফিরলে দেখে সে হাসপাতালে। কলেজের শিক্ষকরা হাসপাতালে ভর্তি করেছেন।

তিনি আক্ষেপ করে আরও বলেন, আমি প্রতিদিন কলেজে দিয়ে যাই এবং নিয়ে যাই। কিন্তু আজ আমি আসতে পারেনি।  যারা হামলা করেছে তাদের শাস্তি দেওয়া দরকার। তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা বলেন, ‘ছুটির পর সায়েন্সল্যাবের ফুটওভারব্রিজ দিয়ে যাওয়ার সময় আমাদের শিক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে। কারা হামলা করেছে সেটা কেউ জানে না।

হামলাকারীদের কোন ইউনিফর্ম ছিল না। আমরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছি। কলেজের বাহিরে ঘটনা নিয়ে কলেজ প্রশাসন আইনি ব্যবস্থা নিতে পারে না। তবে আমরা তাকে সাহায্য করবো।’

হামলায় জড়িতদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) তারেক লতিফ বলেন, ‘আমরা অলরেডি সিসিটিভি ফুটেজ দেখেছি। সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে দেখা গেল ওরা তিন থেকে চারজন ঢাকা কলেজ শিক্ষার্থীকে মেরে বিসিএসআইআরের দিকে চলে গেছে। আমরা অন্যান্য সিসিটিভি ফুটেজ থেকে চেহারা দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এরপরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার পরবর্তী সময় থেকে অপরাধীদের ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি।’

এ ঘটনায় সায়েন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘কে বা করা হামলা করেছে সেটা তো বের করতে হবে। এখনো হামলাকারীদের পরিচয় জানা যায় নাই। তারা কোন কলেজের কিনা বা ব্যক্তিগত কোন বিষয় কিনা সে ব্যপারে এখনো কিছু জানা যায়নি।’

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬