বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

০৩ মার্চ ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা

বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা © টিডিসি

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে এবং প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৮০ টাকা এবং পরবর্তী ধাপে আবার ৪ হাজার ২০ টাকা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। 

আজ সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ল অ্যা ন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

এ সময়ে তাদের হাতে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই’; ‘বিপিএসসি পারলে বার কাউন্সিলের কি হলো?’; ‘আমাদের দাবি মানতে হবে’; ‘বাংলাদেশ বার কাউন্সিল, সুবিবেচিত সিদ্ধান্ত নিন’; ‘এটা আমাদের অধিকার, কোন আবদার নয়’; ‘১০২০ টাকা ৪০৮০ টাকা’, ‘প্রিলি রিটেন ভাইভা যাওয়া আসা মিলে মোট হলো কত টাকা’; ‘৪০২০ টাকা মগের মুল্লুক! শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুন: আইইউবিএটিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক ও নজিরবিহীন। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যেখানে প্রতিটি চাকরির ফি কমানো হয়েছে সেখানে বার কাউন্সিলের ফি কমানোর ব্যাপারে এখনো কোনো অগ্রগতি হয়নি। প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৮০ টাকা, এখন ফর্ম ফিলাপে আবার ৪ হাজার ৮০ টাকা দেওয়াটা আমাদের জন্য প্রহসন মূলক। বার কাউন্সিলের সনদ কোন আলাদীনের চেরাগ না যে এটা পেলেই আমরা লাখ টাকা আয় করতে পারব আর সে জন্য শুরুতে এত টাকা দিতে হবে। শিক্ষানবিশদের অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে এই অন্যায্য ফি প্রত্যাহারের দাবি জানাই।’

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১৭ দিনে যত আবেদন পড়ল

শিক্ষার্থী দেলোয়ার বলেন, ‘যেসব শিক্ষার্থী ঢাকার বাইরে পড়াশোনা করে তাদের বিভিন্ন সময় গিয়ে ফি প্রদান এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সে ক্ষেত্রে আমাদের অগণিত টাকা ব্যয় হয়। পৃথিবীর অন্যান্য দেশ যেখানে শিখানোর যে সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, সেখানে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে আমাদের মত শিক্ষার্থীদের সুবিধা না দিয়ে এ রকম অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। পিএসসির পরীক্ষার ফি কমানো হলেও বার কাউন্সিল এনরোলমেন্ট ফি এখনো অযৌক্তিক পর্যায়ে রয়ে গেছে। ৪ হাজার ২০ টাকা শুধু একটি টাকার অংক না, অনেক শিক্ষার্থীর এক মাসের খরচ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। অন্যান্য যেসব চাকরির পরীক্ষা আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।’

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9