আইইউবিএটিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

০৩ মার্চ ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ক্লাস-পরীক্ষা বর্জন করে ৩য় দিনের মতো বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলার প্রতিবাদে আজ তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। 

এর আগে শনিবার পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলনের নামেন শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালনের সময় বহিরাগত দিয়ে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: এবার নিরাপত্তাকর্মীদের হামলায় আহত আইইউবিএটি’র একাধিক শিক্ষার্থী

রবিবার সকাল থেকে ক্যাম্পাসের ক্লাসরুম ফাঁকা দেখা গেছে। কোনও শিক্ষার্থীকে ক্লাসে দেখা যায়নি। মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০১ আগস্ট ২০২৬
ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬