প্রথম রোজায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে ইফতার করবেন বেরোবি উপাচার্য 

০২ মার্চ ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য  অধ্যাপক ড. মো.শওকাত আলীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম রমজানে ইফতারের আয়োজন করা হবে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইফতার কমিটির আহ্বায়ক ড. মো.ফেরদৌস রহমান।  

ফেরদৌস রহমান বলেন, ‘প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে ইফতার করবেন উপাচার্য স্যার।বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম রমজানে আমরা সবাই এক সাথে ইফতার করব।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন,  ‘এটি আমাদের মধ্যে ভালো মেলবন্ধন সৃষ্টি করবে। এমন একটা আয়োজনে আমরা সকল শিক্ষার্থী ভীষণ খুশি। এ অনুষ্ঠানে আমরা আনন্দের সাথে উপস্থিত থাকব।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬