ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীদের হাতে আটক ছাত্রদল নেতা

কুড়িগ্রাম সরকারি কলেজ
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
আটক ছাত্রদল নেতা আসাদুজ্জামান আকাশ

আটক ছাত্রদল নেতা আসাদুজ্জামান আকাশ © সংগৃহীত

ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে ক্যাম্পাসে আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে হলের একটি কক্ষে আটক করে রাখে।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় ২৪ এর আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকায় অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য টাকা নেন আকাশ। প্রায় ৯৮ জনের কাছ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন তিনি। এর জেরে শিক্ষার্থীরা তাকে বিজয় ২৪ হলে আসলে আটকে রাখেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যারা প্রকৃতপক্ষে হতদরিদ্র তাদেরকেই মূলত কলেজের দরিদ্র হতবিল থেকে সাহায্য করা হয়। কোনও পার্টির আসলে সে যে পার্টিই হোক এভাবে ফরম পূরণের টাকা কম রাখা হয় না। ৫ আগস্টের পর থেকে আমরা পূর্ণ সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছি, এর পর থেকে আর কোনও অনৈতিক কাজের সাথে আমরা জড়াতে চাই না।

এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, এ ঘটনার পর আসাদুজ্জামান আকাশকে ছাত্রদলের কমিটি থেকে বহিস্কার করা হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬