জবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিএনসিসি-রোভার স্কাউট

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করছে রোভার স্কাউট

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করছে রোভার স্কাউট © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলস কাজ করছে বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের) ভর্তি পরীক্ষার ৩টি পর্বে অনুষ্ঠিত হয়েছে। ৮৬০টি আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের জন্য নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা।

বিএনসিসির সদস্যরা জানান, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্য সামনে রেখেই বিশ্ববিদ্যালয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে।

বিএনসিসি সদস্য স্মৃতি খাতুন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আসন বিন্যাস থেকে শুরু করে গতকাল থেকে সব কাজ করে যাচ্ছি । আজকেও কেউ দেরিতে কেন্দ্রে প্রবেশ করলে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। প্রশাসনের অনুমতিক্রমে আমরা পরীক্ষা শুরু হওয়ার পর ১০ মিনিট পর্যন্ত গেট খোলা রাখছি। কেউ মোবাইল নিয়ে চলে আসলে আমরা সেগুলো পরীক্ষার সময় সংরক্ষণ করছি। তাড়াও যে কোন রকমের সাহায্য করতে আমরা প্রস্তুত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।’

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্য তানজিদ মিয়া বলেন, ‘আমাদের সংগঠন হলো অরাজনৈতিক। আমরা সবাইকে যথাসাধ্য সহায়তা করছি। কেন্দ্রে প্রবেশে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে নিয়ম-শৃঙ্খলা ঠিক থাকে, কেউ যাতে নিয়ম ভঙ্গ করতে না পারে। ভর্তিচ্ছুদের সেবায় কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950