প্রেমঘটিত কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM

© সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছে ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক ছাত্রী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ সংলগ্ন একটি মেসে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, একই শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীর সাথে প্রেমঘটিত ঝামেলা নিয়ে ভিডিও কলে কথা হতে থাকে সেই নারী শিক্ষার্থীর। কথা বলার এক পর্যায়ে প্রেমিককে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। 

পরে ছেলের চিৎকারে ছাত্রদের অগ্নিবীণা হলের অন্য শিক্ষার্থীরা মেয়েটিকে বাঁচাতে তার মেসের দিকে যায়। পরবর্তীতে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলে প্রথমে ত্রিশাল মেডিকেল সেন্টারে এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এসময় প্রেমিকার অবস্থা দেখে একাধিকবার হল থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সেই ছেলে। তবে আশপাশের শিক্ষার্থীরা তাকে সরিয়ে আনে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর ত্রিশাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাকে নিরাপদ বলে আশ্বস্ত করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ২ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9