ইবি প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শিক্ষকের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রক্টরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘আমাদের আন্দোলন, চলছেই চলবে’, ‘শিক্ষকের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের ওপর হামরা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে পরে আর কেউ শিক্ষকদের ওপর হামরা করার সাহস না পায়।

তারা আরও বলেন, আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না। একটি তুচ্ছ ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তারপরও কিছু শিক্ষার্থী উসকানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।

প্রসঙ্গত, গত শনিবার রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এ সময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হয়।

ট্যাগ: ইবি
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬
সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়া…
  • ২৭ জুন ২০২৬