কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর প্রেডিকটিং রেটিনাল ডিজিজ, স্ট্রোক, অ্যান্ড হার্ট অ্যাটাক: এ পাথওয়ে ফ্রম কনসেপ্ট টু ক্লিনিক্যাল সেটিংস’ শীর্ষক এ সেমিনার আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

সেমিনারের মূল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান HealthScreen Inc.-এর প্রধান বিজ্ঞানী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আলাউদ্দিন ভূঁইয়া।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় সম্ভাবনাময় পরিবর্তন নিয়ে আলোচনা করেন। বিশেষ করে চোখের রোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাক নির্ণয়ের উন্নত পদ্ধতি নিয়ে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি চিকিৎসা খাতে এআই ব্যবহারের কৌশল, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, আদান-প্রদান ও নিরাপত্তা সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন। তিনি নতুন উদ্যোক্তা ও গবেষকদের জন্য এআই খাতে অর্থায়নের কৌশল সম্পর্কেও আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, বর্তমানে এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আজকের আলোচক এআই-এর স্বাস্থ্যসেবায় প্রয়োগ নিয়ে কথা বলবেন। তবে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় নিতে হবে—এআই যুগে শিক্ষাব্যবস্থা কেমন হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি কীভাবে পরিবর্তিত হতে পারে।

তিনি আরও বলেন, চ্যাটবটসহ এআই প্রযুক্তি এখন বহু ভাষায় পারদর্শী এবং বিশাল তথ্যভাণ্ডার ধারণ করতে সক্ষম। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ হয়তো এমন একটি শিক্ষা মডেল তৈরি করবে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। সুতরাং, এআই এর বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থা নিয়েও গভীরভাবে চিন্তা করতে হবে।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের অংশ হয়ে উঠছে, তবে এর নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে মানুষই প্রযুক্তিকে পরিচালিত করবে, প্রযুক্তি মানুষকে নয়।

তিনি আরও বলেন, পরিবেশ ও মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন, যা এআই-এর মাধ্যমে আরও কার্যকরভাবে সম্পন্ন হতে পারে।

এ সেমিনারে সভাপতিত্ব করেন কুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের শিক্ষার্থী কারিশমা মেহজাবিন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল আলোচক ও বিশেষ অতিথিরা।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9