মন্ত্রণালয়ের নির্দেশের পরও গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত জবির

২৮ জানুয়ারি ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
জবি লোগো

জবি লোগো © টিডিসি সম্পাদিত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেবে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহান জাতীয় সংসদে পাসকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এ নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

জবি শিক্ষার্থী মেজবা উদ্দিন বলেন, ঢাবি, চবি, রাবি, জাবি কে গুচ্ছে অন্তর্ভুক্ত না করলে জবিও গুচ্ছে থাকবে না। এটাই আমাদের সিদ্ধান্ত। যদি এর বাইরে কিছু করার চেষ্টা করা হয় আবার আন্দোলন হবে। কোনো ভাবেই গুচ্ছতে জগন্নাথকে যেতে দেওয়া হবেনা।

এ বিষয়ে উপাচার্য ড. রেজাউল করিম বলেন, আমাদের ভর্তি কার্যক্রমের সকল প্রক্রিয়া প্রায় শেষ। এখন আমাদের গুচ্ছে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের কাছে আমরা বিষয়গুলো জানিয়েছি। আশা করি তারা আমাদের সাহায্য করবে।

প্রসঙ্গত, সোমবার (২৭ জানুয়ারি) জবি সহ ২৩ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পরীক্ষা নেয়ার জন্য পরিক্ষার্থীরা ইউজিসি অবরোধ করলে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থাকতে নির্দেশ দেয়। এর প্রতিবাদে জবি শিক্ষার্থীরা স্যোশাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেয়।

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9