জবির সাজিদ ভবনে শাটডাউন লিখে ও তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অনশন

১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
অনশন করছেন শিক্ষার্থীরা

অনশন করছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের শুরুতেই আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়টির শহীদ সাজিদ একাডেমিক ভবনের গেটে শাটডাউন লিখে ও তালা ঝুলিয়ে অনশনে বসেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতরে কোনো শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর তাজাম্মুল হক শিক্ষকদেরকে ভেতরে প্রবেশের অনুরোধ জানালে অনশনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেন। 

২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আতাউল্লাহ আল আহাদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিরসন ও ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবেই চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা একাডেমিক ভবনের গেট ছাড়বো না। দল-মত-জাতি নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আহবান জানাচ্ছি।’ 

উল্লেখ্য, তিন দফা দাবি নিয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন শুরু করেন। 

আরো পড়ুন: জবিতে শিক্ষার্থীদের অনশনে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে উস্কানির অভিযোগ

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে এবং যত দিন অবধি আবাসনব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। 

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬