খুবি সুন্দরবন উপকূলীয় হওয়ায় মানুষের প্রত্যাশা অনেক: উপাচার্য

০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে আরএসির ২০তম সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ে আরএসির ২০তম সভা © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয় সুন্দরবন উপকূলীয় হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ের কাছে এ অঞ্চলসহ দেশের মানুষের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে জনসম্পৃক্ত সমস্যাগুলো নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। বিশেষ করে যেসব বিষয়ে ছোট ছোট গবেষণা হয়েছে, ভবিষ্যতে তা নিয়ে বড় ধরনের গবেষণা হওয়া উচিত। 

এক্ষেত্রে কোলাবরেটিভ বা মাল্টিডিসিপ্লিনারি ও ইমপ্যাক্টফুল গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে। যাতে গবেষণালব্ধ ফলাফল প্রান্তিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটির (আরএসি) ২০তম সভায় তিনি এসব কথা বলেন। 

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম।

আরো পড়ুন: আটকে গেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

সভায় ২০২৪-২৫ অর্থবছরের ২য় পর্যায়ের গবেষণা প্রকল্প প্রস্তাবনার অনুকূলে গবেষণা বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ইউনিক ও ইনোভেটিভ বিষয়ে গবেষণা প্রকল্প জমা দেওয়ার আহবান জানানো হয়। এ ছাড়া হিট থেকে প্রজেক্ট পাওয়ার ব্যাপারে প্রস্তাবনা জমা দেওয়ার জন্য শিক্ষকদের উৎসাহিত করা হয়।

আরও বক্তব্য দেন আরএসি’র সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন, স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. খো. মাহফুজ উদ-দারাইন, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং আরএসি’র বহিঃস্থ সদস্য ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লতিফুল ইসলাম।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950