‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাবে’

২০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ PM
আইডিইবি ভবনে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস

আইডিইবি ভবনে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস © সংগৃহীত

বিএনপির  স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আইডিইবি ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রাম করেছেন। গত ৪০-৪১ বছরের ব্যবধানে বাংলাদেশ দুজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ক্রান্তিলগ্ন’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সংকটকাল অতিক্রম করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আসন্ন নির্বাচনে দুটি রাজনৈতিক দল—একটি দল ও একটি তাদের সহযোগী দল—নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তারা এই পরিকল্পনা করছে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে।’

তিনি বলেন, এসব দলের নির্বাচনী প্রচারণা দুর্বল হলেও তারা ক্ষমতায় যাওয়ার হুংকার দিচ্ছে, যা ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব নয়। এ বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিষয়টি অবজ্ঞা না করে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, স্লোগান দেওয়া সহজ হলেও নির্বাচনে জয়লাভ করা কঠিন। তিনি নেতা-কর্মীদের ডোর-টু-ডোর প্রচারণায় যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দীর্ঘদিন নির্বাচনী চর্চা না থাকায় কিছু ঘাটতি থাকতে পারে, তবে সবাইকে মাঠে নামতে হবে।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবেন এবং এই দেশকে কোনো প্রতারক, ধান্দাবাজ বা অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডঃ আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো অনেকেই।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950