কবি নজরুল কলেজে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
কবি নজরুল সরকারি কলেজে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’

কবি নজরুল সরকারি কলেজে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’ © সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্মৃতির স্মরণে কবি নজরুল সরকারি কলেজে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে অংশ নিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে কবিয়ান ক্রিকেট ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান আহমদ ফাহিম।

টুর্নামেন্টের আয়োজক কমিটিতে রয়েছেন ফরিদ উদ্দিন, শেখ ফয়সাল আহমেদ, মাসুদ রানা, আশিকুর রহমান সরল, সোহাগ মিয়া, তন্ময় হাসান, আলি কবির প্রমুখ।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান ফাহিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের স্পৃহা ছড়িয়ে দিতে এ আয়োজন।

অন্যদিকে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে শুরু হয় ৭ দিনব্যাপী ব্যাটমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৩২টি দল। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।

পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘অনলাইন নীলক্ষেত’: পুরোনো বই কেনাবেচা করা যাবে ঘরে বসেই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9