রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোগো © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতের নাম মো. কাওসার আলী (৫০)। তার বাসা পশ্চিম বুধপাড়া এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিওন হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ওসি মতিউর রহমান জানান, কাওসার মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রীর ফোন রিসিভ করছিলেন না। বারবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু তাকে পাননি। পরে বুধবার দুপুরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি মতিউর।

কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950