জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬

০৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ PM
ছয়জনকে আটক করে আদালতে তুলে পুলিশ

ছয়জনকে আটক করে আদালতে তুলে পুলিশ © সংগৃহীত

কুড়িগ্রামের উলিপু‌র উপজেলায় জুয়া খেলার সময় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার ভাইসহ ৬ জনকে আটক করেছে পু‌লিশ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম।

এর আগে বৃহস্প‌তিবার রাতে উলিপু‌র উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের নেফড়া খা‌রিজাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—গুনাইগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমানের ছোট ভাই আমিনুল ইসলাম এবং একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান, থেতরাই এলাকার আক্কাস আলী ও আশরাফুল ইসলাম।

স্থানীয়রা জানান, গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলে আসছিল। সেখানে স্থানীয়সহ বহিরাগতরা রাতভর জুয়া খেলে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আটকদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করতে পুলিশ প্রতিদিন অভিযান চালিয়ে আসছে। জুয়া নিমূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬
এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬