জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢাবির এক শিক্ষার্থীকে মারধর

০৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ PM
ঢাবির জগন্নাথ হল

ঢাবির জগন্নাথ হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বহিরাগতকে রুমে রাখাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী নিরঞ্জন রায়কে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জগন্নাথ হলের একটি কক্ষে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী দেবাশীষ রায় সজল। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত নিরঞ্জন রায় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একই সেশনের শিক্ষার্থী।

ভুক্তভোগীর অভিযোগ, নিরঞ্জন রায় তার ছোট ভাই চয়ন রায়কে, যিনি কাজী রাজধানীর পুরান ঢাকার সরকারি কবি কাজী নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত বছরের মার্চ মাস থেকে হলে অবৈধভাবে রাখছিলেন। শুরুতে দুই মাস থাকার কথা থাকলেও নির্ধারিত সময় পার হলেও তাকে সরানো হয়নি। এ বিষয়ে রুমের অন্যান্য সদস্যরা আপত্তি জানালেও কোনো সমাধান হয়নি।

দেবাশীষ রায় সজল আরও জানান, তিনি বিষয়টি একাধিকবার হল প্রোভোস্ট ও দায়িত্বরত হাউজ টিউটরকে অবহিত করেন, তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তর্কের একপর্যায়ে নিরঞ্জন রায় তার ওপর শারীরিকভাবে হামলা চালান। পরে নিরঞ্জনের ভাইও এতে জড়িয়ে পড়েন। এতে সজল আহত হন।

অভিযুক্ত নিরঞ্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেকদিন ধরেই আমাদের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন তর্কা-তর্কির একপর্যায়ে আমি প্রথমে ওর গায়ে হাত তুলি। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এক পর্যায়ে ও আমাকে চড় মারলে আমি রাগের মাথায় রুমের বাইরে থাকা একটি কাঠ দিয়ে আঘাত করি, যা তার মাথা ও হাতে লাগে।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, ঘটনা জানার পরপরই আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়। পাশাপাশি ঘটনাটি তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্তের প্রাথমিক ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থী নিরঞ্জন রায়কে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬