গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ শতাংশ 

০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিশ্ববিদ্যালয় প্রশাসন

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিশ্ববিদ্যালয় প্রশাসন © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৬.৮২ শতাংশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি ভবনে ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর আসন ছিল যেখানে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।  

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের উপস্থিতিতে সরব ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হেল্প ডেস্ক বসানো হয়েছে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু ও সুন্দরভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।’

পরীক্ষার হল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আশাকরি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হবে।’

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬