ভর্তি পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই কেন্দ্রে ভর্তিচ্ছুদের ভিড়

০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ AM
ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন

ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এই ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৯১৩৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৯টা থেকেই কেন্দ্রের আশেপাশে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটে। গত ২৭ মার্চ অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার দিন ইবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কম থাকলেও ‘বি’ ইউনিটে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এতে কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোনো বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষায় আনসার, র‍্যাব ও পুলিশের টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রক্টোরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য চলছে ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ‘ভর্তি পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই কেন্দ্রে প্রবেশ করছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে বলে এখনো খবর পাইনি। আমরা প্রক্টোরিয়াল বডি এবং সিকিউরিটি সেল সবসময় প্রস্তুত রয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আশা করি সুন্দরভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬