শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

০৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ PM
শেরপুর সদর থানা

শেরপুর সদর থানা © ফাইল ফটো

শেরপুরে বিদ্যুৎচালিত সেচ পাম্পে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর হক (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১৩ নম্বর রৌহা ইউনিয়নের নাওবোরা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর হক শেরপুর সদরের রৌহা পূর্বপাড়া গ্রামের মন্না মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কৃষক নূর হক নাওবোরা বিলে তার কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য যান। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পে কাজ করার এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬