বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো জবির সাবেক উপাচার্যকে

১২ নভেম্বর ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
অধ্যাপক ড. সাদেকা হালিম

অধ্যাপক ড. সাদেকা হালিম © ফাইল ছবি

দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাদেকা হালিমকে। রবিবার (১১ নভেম্বর) রাতে টার্কিস এয়ারলাইন্সের (টিকে-৭১৩) একটি বিমানে তিনি যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। এসময় তার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট ছিল

জানা গেছে, রবিবার দেশত্যাগের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সাদেকা হালিম। তার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। বিমানবন্দরের দায়িত্বশীলরা তাকে আটকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পাসপোর্ট রেখে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। এরপর সাদেকা হালিম সেখান থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, সাবেক এ উপাচার্যের বিরুদ্ধে অন্যের গবেষণা চুরির অভিযোগ রয়েছে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলেন। তবে আওয়ামী লীগ ঘরানার হওয়ায় তাঁর গবেষণা চুরির তদন্ত বেশি দূর এগোয়নি। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থি প্যানেল নীল দলের প্রায় সবাই বিজয়ী হলেও সহসভাপতি পদে হেরেছিলেন অধ্যাপক সাদেকা হালিম।

৫ আগস্ট সরকার পতনের পর ১২ আগস্ট ভিসি পদ থেকে পদত্যাগ করেন সাদেকা হালিম। এরপর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এই জবি ভিসি।

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9