উপাচার্যের সঙ্গে আলোচনা প্রত্যাখান জবি শিক্ষার্থীদের

০৪ নভেম্বর ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য ডাকা হলে তা প্রত্যাখান করে তারা।

সোমবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এসময় আধা ঘণ্টা রাস্তা অবরোধের পর পুনরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে এসে উপাচার্যের ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ডাকা হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে স্লোগান দিতে থাকে। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অপু বলেন, আমরা কনফারেন্স রুমে এসির বাতাস খেতে বসবো না, আমাদের সাথে বসতে হলে রাজপথে আসতে হবে। প্রয়োজনে শান্ত চত্বরে বসতে হবে।

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, আমাদের দাবি মন্ত্রণালয়ের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নয়। আজকের মধ্যে তিন দফা দাবি মানা না হলে আগামীকাল শান্ত চত্বরে সকাল সাড়ে এগারোটায় জড়ো হয়ে তাঁতিবাজার অবরোধ করা হবে।

কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950