ববিতে দাপুটে ছাত্রলীগ নেতা, অফিস না করেই হাজিরা খাতায় স্বাক্ষর

১৩ অক্টোবর ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বনি আমিন

বনি আমিন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় গণগ্রন্থাগারের কর্মচারী বনি আমিন গত আগস্ট মাসে অফিসে না এসেই হাজিরা খাতায় ৬ দিন স্বাক্ষর করেছেন। ওই মাসে অফিসে এসেছেন ৪ দিন, কিন্তু হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েছেন ১০দিনের। সারা বছরই অফিসে না এসে এভাবে স্বাক্ষর করেন বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক এই সম্পাদক।

বনি আমিনের নানা অনিয়ম, অপরাধ ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে। শিক্ষার্থীরাও লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়াও প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মধুসূদন হালদার ও সহকারী লাইব্রেরিয়ান কে এম নাজমুত তারেক। 

জানা গেছে, দীর্ঘদিন থেকেই বনি আমিন বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছামাফিক অফিস করেন। একদিন অফিসে এসে অনেক দিনের স্বাক্ষর করেন। তার অনিয়মের বিষয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউ। শিক্ষার্থীদের পাশাপাশি অসদাচরণ করেন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও। ছিলেন সাবেক উপাচার্যদের আশীর্বাদপুষ্ট, তাদের থেকে অবৈধ সুবিধাও পেতেন তিনি। 

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে বহিষ্কার

এর আগে বরিশাল সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বনি আমিনকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ২০২০ সালে তাকে সাময়িক বরখাস্তও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

অফিসে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়ে জানতে চাইলে বনি আমিন বলেন, ‘আমি আপনার সাথে কথা বলতে চাই না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘এ বিষয়ে অতি  দ্রুত ব্যবস্থা নেব।’ 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9