ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

০৮ অক্টোবর ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত তথ্য রেজিস্টার এচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ইতোমধ্যে পদত্যাগ করায় তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান-কে ০৮/১০/২০২৪ তারিখ থেকে পরবর্তী ০১ বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। 

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাকে এই দায়িত্ব পালনে উপযুক্ত মনে করায় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীদের সাথে নিয়ে হলের খাবারের মান উন্নয়ন, আবাসিক সিটের সমস্যার সমাধান, ইন্টারনেটের গতি সহ অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাবো। শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে।

ঢাবি সাংবাদিক সমিতির সদস্য আহতের ঘটনায় দুঃখপ্রকাশ প্রকাশ না…
  • ২৪ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের দাবি মেনে চলমান পরীক্ষা নেবার ঘোষণা আন্দোলনরত…
  • ২৪ এপ্রিল ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হাম…
  • ২৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি…
  • ২৪ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের …
  • ২৪ এপ্রিল ২০২৬