ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

১২ মার্চ ২০২৬, ১১:২১ AM
প্রথম অধিবেশন

প্রথম অধিবেশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই প্রথম ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। আজই সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।

স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950