মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বেন ৬০ জন শিক্ষার্থী

১৯ নভেম্বর ২০১৮, ০৭:৫৪ PM

© ফাইল ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ৬০ জন শিক্ষার্থী।  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম এবং বিএসসি (অনার্স) ভর্তি পরীক্ষায় ৮১৫টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৭১৯ জন। 

৩০ নভেম্বর সকালে ১৭টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও বিকেলে ২৫টি কেন্দ্রে ‘বি’ ইউনিট এবং ১ ডিসেম্বর সকালে ১১টি কেন্দ্রে ‘সি’ ইউনিট ও বিকেলে ৮টি কেন্দ্রে ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১৭০টি আসনের জন্য ১৪ হাজার ২০৮ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫ টি আসনের জন্য ২০ হাজার ৩৪৯ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি আসনের জন্য ৮ হাজার ৯৯৩ জন এবং ‘ডি’ ইউনিটের দু‘টি বিভাগে ১২০টি আসনের জন্য আবেদন করেছেন ৫ হাজার ১৬৯ শিক্ষার্থী। 

পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্রের দুই কপি রঙিন ফটোকপি ও এইচএসসি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mbstu-admission.org থেকে জানা যাবে। 

একসঙ্গে বেড়ে উঠছে পাঁচ সন্তান, নানা চ্যালেঞ্জের মুখে মা-বাবা
  • ১৪ মার্চ ২০২৬
সেই ঘটনায় শাস্তি পেলেন সালমান
  • ১৪ মার্চ ২০২৬
পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের কারণ দর্শানোর …
  • ১৪ মার্চ ২০২৬
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
  • ১৪ মার্চ ২০২৬
শাবিপ্রবি কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী …
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081