৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা

১৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- বরিশাল সিটি করপোরেশনে এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা একই অধ্যাদেশের ধারা ২৫-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পড়ালেখায় রুটিন ছিল না— রাত তিনটায় ঘুম ভাঙলেও পড়েছি, আবার ভ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বর্ণিল আয়োজন-উৎসবে প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন করল ইস্ট ওয়েস্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়বার ভাইভা বোর্ডের সামনে দাঁড়িয়ে বলেছিলাম— ‘চেষ্টা আমার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬