ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন © টিডিসি

দ্রুততম সময়ের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় ড. কুদরত এ খোদা অ্যাকাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।

উপস্থিত শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার করেছে এর আগেও কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় ও বেশ পুরোনো এবং আমাদের শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন। অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসর ও রয়েছেন অনেকে। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে, সেসময় দেখেছি আমরা আমাদের সমস্যা দাবি দাওয়া গুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ, সৎ, দক্ষ ও গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ, দক্ষ, নিরপেক্ষ ও গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।

উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল, যৌবনকাল অতিক্রম করে পৌড়ত্বের দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছে। এখন আমরা মনে করি আমাদের সম্মানিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আগেই অর্জন করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ আমাদের শিক্ষকরাই ভালো বুঝবে যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ এল তাজ।

জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
নেইমারকে নামানোর প্রশ্নে বিরক্তি আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে ব্রাজিলিয়ান টিভিতে যা বললেন কার্লো আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে বড় চমক
  • ৩০ জুন ২০২৬
বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের
  • ৩০ জুন ২০২৬
ম্যাচের সেরা মুহূর্ত: ভিনিসিয়ুসের সেই জাদুকরী দৌড় আর সুজুকি…
  • ৩০ জুন ২০২৬