কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালী গানের আসর ৮ সেপ্টেম্বর

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
কুবিতে কাওয়ালী গানের আসর ৮ সেপ্টেম্বর

কুবিতে কাওয়ালী গানের আসর ৮ সেপ্টেম্বর © সংগৃহীত

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত হতে যাচ্ছে কাওয়ালী গানের আসর।

গণ আত্মার কবিতা দ্রোহের গান কাওয়ালী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার একটি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের দর্শক মাতাবেন বলে জানা গেছে। কাওয়ালী সন্ধ্যায় কাওয়ালী গানের পাশাপাশি দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ করবেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

কাওয়ালী সন্ধ্যার আয়োজন নিয়ে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চের আহবায়ক হান্নান রহিম জানান, ক্যাম্পাসের আশেপাশের যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চায় সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করবো। এছাড়া ঢাকা থেকে আমরা একটি দল আসবে৷ আমরা দেখেছি এর আগে কয়েকটি বিভাগ কাওয়ালী গানের আয়োজন করেছে। যার কারণে আমারা ভরসা পাচ্ছি৷ আশাকরি সবকিছু সুন্দরভাবে আয়োজন করতে পারবো।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চ এ আয়োজন করবে বলে জানা যায়৷

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now