কে এই ফারজানা সিথি? 

২০ আগস্ট ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM

© সংগৃহীত

রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন ‘কুইন’, ‘বাঘিনী’ বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন, “আপনারা কি কোটার পুলিশ?”। তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য।

গত শুক্রবার (১৬ আগস্ট) শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সমালোচনার মুখে পড়ে এ শিক্ষার্থী। তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে কে এই ফারজানা সিথি?

তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাংগার প্রজেক্ট, বাংলাদেশ’এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি।

নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স’ এর শিক্ষার্থী। যা আগে গার্হস্থ্য অর্থনীতি কলেজ নামে পরিচিত ছিল। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও, ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক তালিকার নাম পাওয়া যায়নি।

অবশ্য সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন ফারজানা সিথি।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬