জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হলেন অধ্যাপক সানজিদা ফারহানা

১২ জুলাই ২০২৪, ১২:৫১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সানজিদা ফারহানা।

বৃহস্পতিবার (১১জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে প্রাপ্ত ড. মোহাম্মদ আইনুল ইসলাম সাক্ষরিত  এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের পূর্ববর্তী ডিনের মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. সানজিদা ফারহানাকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ ১২ জুলাই থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনের জন্য ড. সানজিদা ফারহানা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

ইংল্যান্ডের সামনে ডিআর কঙ্গো, শেষ ষোলো নিশ্চিতের লড়াই আজ
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের একাদশে ৪ পরিবর্তন, চমক নিয়ে নামছে সুইডেনও
  • ০১ জুলাই ২০২৬
এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬