মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের

১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৮ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, মুজিবনগর সরকার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে ঘোষণা,  সেই ঘোষণাকে ধারণ করে মুজিবনগর সরকার সেটাকে অনুমোদন করে তারপরে তার কার্যক্রম শুরু করেছে।

মুজিবনগর সরকার নিয়ে গবেষকদের আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুধুই রণাঙ্গনের মধ্যদিয়ে হয় নি। মুক্তিযুদ্ধ পরিচালনা করবার জন্য যারা কাজ করেছিলেন, সেই মানুষগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। তাঁদের যে কাজকর্ম সেটি নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হঠাৎ করে আকাশ থেকে পতিত হয়নি, কারও বাঁশির ফুঁ তে হয়নি, কারও ইচ্ছেতে হয় নি বরং এটি ধীরে ধীরে বহু মানুষের সমন্বিত অবস্থার বহিঃপ্রকাশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পরিকল্পনা করেছিলেন এবং ভেবেছিলেন যে কীভাবে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হবে, সে বিষয়গুলো আমাদের মুজিবনগর সরকার বাস্তবায়িত করেছে।  

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এর আগে দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9