বাংলা কলেজে কপোতাক্ষের নেতৃত্বে তামিম-শাফিন

১৮ মার্চ ২০২৪, ১০:২০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

সরকারি বাঙলা কলেজে যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ-কপোতাক্ষ এর নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সম্মতিতে সদ্য বিদায়ী সভাপতি বুলবুল হোসেন ও সাধারণ সম্পাদক দ্বীপ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।

গণিত বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী রুমান হাসান তামিমকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শেখ শাফিন হোসেনকে সাধারণ সম্পাদক করে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে আরিফুর রহমান, অমিত বিশ্বাস, শারমিন আক্তার লিজা, হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, শাহরিয়ার নয়ন, আরিফ সিকদার রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন সালমানুজ্জামান, কাজী তাহসিনুল এহসান, সজল সাহা, আরিফ ইসলাম, তবিবুর রহমান, মারুফ হোসেন পিকে, সৌরভ বিশ্বাস, পূজা বিশ্বাস এবং সাংগঠনিক পদে আছেন অপু মন্ডল আরোবী রহমান, জিম আহমেদ, মিকাইল হোসেন, ইসতিয়াক ইসলাম ও অর্কো আহমেদ। 

সভাপতি রুমান হাসান তামিম বলেন, কপোতাক্ষ সংগঠনটি যশোর হতে আগত বাঙলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। এটি আমাদের কাছে দ্বিতীয় পরিবারের মতো। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধান যেমন- শিক্ষা, আবাসন, আর্থিক, টিউশনসহ সব ধরনের সহযোগিতা করা এবং পারস্পরিক আন্তঃসম্পর্ক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য। 

সাধারণ সম্পাদক শেখ শাফিন হোসেন বলেন, অবিভক্ত বাংলার প্রথম জেলা, দেশের প্রথম স্বাধীন ও ডিজিটাল জেলা, শিক্ষা ও সাংস্কৃতিক বান্ধব জেলাসহ সর্বোপরি যশোরের যে একটা আলাদা ঐতিহ্য ও সুনাম আছে তার মর্যাদা বৃদ্ধিতে এই সংগঠন কাজ করে যাবে।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950