আরেক মামলায়ও অব্যাহতি পেলেন জগন্নাথের শিক্ষার্থী খাদিজা

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খাদিজাতুল কুবরা

খাদিজাতুল কুবরা © সংগৃহীত

নিউ মার্কেট থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায়ও এবার অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।

এই মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে খাদিজার অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন আদালত। একই সঙ্গে মামলার আরেক আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

এরআগে, ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান থানায় দায়ের করা আরেক মামলায় গত ২৮ জানুয়ারি অব্যাহতি পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী। ফলে এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলাতেই অব্যাহতি মিলেছে খাদিজার।

সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়।

সপ্তাহের ব্যবধানে করা মামলা দুটির এজাহারের অভিযোগ এবং বর্ণনা প্রায় একই রকম। মামলার দুই বছর পর ২০২২ সালের ২৭ অগাস্ট খাদিজাকে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ। এরপর নিম্ন আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে। গত বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দিলেও তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ জুলাই বিষয়টি আপিল বিভাগে ওঠে। পরে আদালত বিষয়টি চার মাসের জন্য মুলতবি করে। গত ১৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের জামিন আদেশই বহাল থাকে। তাতে ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খাদিজা।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9