বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার আতাউর রহমান  

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার আতাউর রহমান  

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার আতাউর রহমান   © টিডিসি ফটো

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আতাউর রহমান খান। এর আগে তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি থেকে তিনি রেজিস্ট্রার হিসেবে নিয়োগপত্র পান। নিয়োগের বিষয়টি দ্যা ডেইল ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মুহাম্মদ আতাউর রহমান খান।

আতাউর রহমানের জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। ১৯৯১ সালে চান্দনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৩ সালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এইচএসসি সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ১৯৯৩-৯৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। এরপর মেজর ম্যানেজমেন্ট থেকে এমবিএ ১৯৯৮ সালে সম্পন্ন করেন। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালের ডিসেম্বরে সেকশন অফিসার হিসেবে রেজিস্ট্রার অফিসে যোগদান করে কর্মজীবন শুরু করেন তিনি। পরে পদোন্নতি পেয়ে এসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়ে আইসিটি বিভাগে যোগদান করেন। সবশেষ ডেপুটি রেজিস্ট্রার হিসেবে রেজিস্ট্রার অফিসে আসেন।  দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে ২০১৬ সালের ২৬ জুলাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাই-টেক পার্ক সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। সরকারের রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল অত্যাবশ্যক। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন শাখায় ডিজিটাল জ্ঞানের উন্নতি সাধন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

ঢাবিতে ৭২ ঘণ্টার বেশি ফাইল আটকে রাখলে দিতে হবে লিখিত ব্যাখ্…
  • ২৫ মার্চ ২০২৬
মায়ের কিডনিতে বাঁচবে শিশুটি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়…
  • ২৫ মার্চ ২০২৬
‘ঢাবি আর ছাত্ররা সবসময় মনের গভীরে রয়েই যায়’
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
  • ২৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে যা বললেন স্বরাষ্…
  • ২৫ মার্চ ২০২৬
স্লো হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, সমাধান মিলবে এই পাঁচ উপা…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence