কুবিতে কুয়াশা উৎসবে পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের ভিড়

২৯ জানুয়ারি ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে আয়োজিত ‘কুয়াশা উৎসব- ১৪৩০’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে বানানো বাহারি পিঠার স্বাদ নিতে ভিড় জমিয়েছিল বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন কাঁঠালতলায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন এ উৎসবের উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, পিঠা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সুস্বাদু ও মুখরোচক পিঠা মানেই গ্রাম বাংলার ঐতিহ্য। শীত এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠা উৎসব। আধুনিক নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা। তাই বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ব্যতিক্রম পিঠা উৎসব।

উৎসবে ১৩ টি স্টলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের তৈরির হরেক রকম পিঠার পসরা সাজিয়ে হাজির হয়েছেন। পিঠাপুলির মধ্যে রয়েছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধচিতই, রসগোল্লা, জামাই পিঠা, বউ পিঠা, ডিমের পিঠা, নারকেল পিঠা, সেমাই বরফি, সুইচ রোল, পাতাবাহার, কসমা পিঠা, ডোবা, মাছ সুন্দরী পিঠা, নুডুলস, চকোলেট কেক, পাকুন পিঠা, নকশি পিঠা, পাটিসাফটা পিঠা, খেজুরের রসসহ হরেক রকমের পিঠা।

পিঠাপুলির পাশাপাশি সাজসজ্জার সামগ্রী ও বুক স্টলও ছিল। এসময় অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মত। দিনব্যাপী উৎসবে ভিন্নধর্মী ও বাহারি পিঠাপুলি ও মুখরোচক খাবারের সমাহার নিয়ে হাজির হওয়া স্টলগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9