সৈকতে মদ খেয়ে মাতলামি, ববির ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩ ছাত্র

২৮ জানুয়ারি ২০২৪, ১০:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
 গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীসহ বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থী৷ গতকাল শনিবার (২৭ জানুয়ারি) বিকালে কুয়াকাটা জিরোপয়েন্টের পশ্চিম পাশে আবাসিক হোটেল সাউথ বীচের সামনের সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ৷ 

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এবিএম মুশফিকুর রহমান সজল এবং শিক্ষার্থী আমিনুল ইসলাম মুন্না ও ফাহিম হোসেন।

মুশফিকুর রহমান সজল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও  স্বঘোষিত ছাত্রনেতা৷ তার নামে এর আগে দুটি মামলা রয়েছে৷ ফাহিম হোসেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ মুন্না কোন বিভাগের ছাত্র, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাহদাৎ মো. হাচনাইন পারভে বলেন, সমুদ্র সৈকত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করছে। আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিনজন যুবককে আটক করা হয়৷

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা নং ১১ তাং ২৮-০১-২৪ ধারা - মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)/৪১ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9